admin

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে এআই বিষয়ক আইসিটি সেমিনার

সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে এআই বিষয়ক আইসিটি সেমিনার

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর মির্জাজাঙ্গালস্থ ‘হোটেল নির্বাণ ইন’-এ ‘বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনমের পরিচালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিইও হিমাংশু মিত্র। এছাড়া বক্তব্য রাখেন উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা এবং মহানগরের সভাপতি জহুরা আক্তার।

সেমিনারে উপস্থিত ৬৮ জন নারী উদ্যোক্তাকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আইসিটি বিশেষজ্ঞ রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায় ও কুমার নিটোল। প্রশিক্ষণে গুরুত্ব পাওয়া প্রধান দিকগুলো হলো, এআই ব্যবহার করে কীভাবে কার্যকরভাবে পণ্যের প্রচার করা যায়। ্যাটবট ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের সাথে যোগাযোগ রক্ষা। ডেটা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ ব্যবসার রূপরেখা তৈরি।

সেমিনারে বক্তারা বলেন, “বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।”

উল্লেখ্য, গ্রাসরুটস দীর্ঘকাল ধরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই’ নিয়ে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা ও আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: অ্যাডভোকেট জুবায়ের জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী

জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের

জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের

পাশে দাঁড়াতে হবে : ড. নূরুল ইসলাম বাবুল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল

জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা

জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা

পরিষদ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য : লিটন আহমদ সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী

এদিনের প্রতিনিধি সম্মেলনে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সমাজের অন্যায়-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরও সাহসী হতে হবে

এদিনের প্রতিনিধি সম্মেলনে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সমাজের অন্যায়-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরও সাহসী হতে হবে

 সিলেট বিভাগের তিন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিল ‘এদিন’ স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি