admin

প্রকাশিত: 3:14 PM, February 25, 2026

সিলেটে ব্যবসায়ীকে পথে বসালেন বেলাল নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতার প্রভাব

সিলেটে ব্যবসায়ীকে পথে বসালেন বেলাল নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতার প্রভাব
  • কালিঘাটের একাধিক ব্যবসায়ীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ; আদালতে মামলা

স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালিঘাটে এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেসার্স লতিফিয়া স্টোরের প্রোপ্রাইটর বেলাল আহমদের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইলে উল্টো প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম। এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- কোতোয়ালি সিআর ৩৯/২০২৬)।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শাহজালাল উপশহরের বাসিন্দা শফিকুল ইসলামের সাথে ব্যবসায়িক সুবাদে কালিঘাটের আব্দুল আজিজের ছেলে বেলাল আহমদের লেনদেন গড়ে ওঠে। ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে বেলাল তার কাছ থেকে মোট ৫৯ লক্ষ ৯৭ হাজার টাকা গ্রহণ করেন। পাওনা পরিশোধের জন্য বেলাল পূবালী ব্যাংকের একটি চেক প্রদান করলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ব্যাংক সেটি ফেরত (ডিজঅনার) দেয়।

শফিকুল ইসলামের অভিযোগ, টাকা ফেরত চাইলে বেলাল আহমদ ও তার স্ত্রী চরম দুর্ব্যবহার করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। অভিযোগ উঠেছে, বেলাল আহমদের ব্যবসায়িক পার্টনার সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। এই রাজনৈতিক পরিচয় এবং ক্যাডার বাহিনীর প্রভাব খাটিয়ে পাওনাদারদের কণ্ঠরোধ করা হচ্ছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমি নিজের কষ্টার্জিত টাকা ফেরত চেয়ে এখন সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি।

অনুসন্ধানে জানা গেছে, কেবল শফিকুল ইসলামই নন, কালিঘাটের আরও অনেক ব্যবসায়ী বেলালের প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন, আজিজুর রহমান এন্ড ব্রাদার্স (চাউল বাজার), তাহসিন ষ্টোর (পিয়াজ পট্টি), আনিশা স্টোর, আনসার এন্ড ব্রাদার্স, মেসার্স জ্যোতি পাল ও মেসার্স ফটিক পাল, শাহপরান এলাকার মেসার্স শাহপরান স্টোর।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

টাকা হারিয়ে বর্তমানে শফিকুল ইসলাম ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং পাওনা টাকা উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত