admin
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরী এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে চলমান অভিযানে আটককৃত যানবাহনগুলো শর্তসাপেক্ষে তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গতকাল বুধবার দুপুর ১২টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে ব্যাটারিচালিত যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আটক যানবাহন হস্তান্তর: অভিযানে জব্দকৃত ইজিবাইক ও অটোরিকশাগুলোর মালিকদের আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে সেগুলো ফিরিয়ে দেওয়া হবে।
মালিকদের কাছে হস্তান্তরের পর এসব যানবাহন কোনো অবস্থাতেই মেট্রোপলিটন এলাকার ভেতরে চলাচল করতে পারবে না। সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও মালিক সমিতি এই সিদ্ধান্তে একমত পোষণ করেন। মহানগরী এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের শোরুম এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপি’র চলমান অভিযান অব্যাহত থাকবে।
সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনার সূত্রপাত করেন। সভায় মহানগরীর ট্রাফিক জট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মালিক সমিতির প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ।
সিলেট মহানগরীকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশের এই কঠোর অবস্থান এবং মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। তবে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় যানবাহন নামালে পরবর্তীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক