admin

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সিলেটে স্বাস্থ্যখাতের সার্বিক পরিকল্পনা সভায় খন্দকার মুক্তাদির

সিলেটে স্বাস্থ্যখাতের সার্বিক পরিকল্পনা সভায় খন্দকার মুক্তাদির

স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় বাজেটেও এ দুই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দের শতভাগ কার্যকরভাবে কাজে লাগাতে হবে। সঠিক পরিকল্পনা ও আন্তরিক বাস্তবায়নের মাধ্যমেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। গতকাল শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হয়েছে। সময় স্বল্পতা থাকলেও সরকার বাজেটে কয়েকটি মৌলিক পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম হলো মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। আর মানবসম্পদ উন্নয়নের প্রধান দুটি ভিত্তি হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের (জিডিপি) পাঁচ শতাংশ করে বিনিয়োগ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা দুর্বলতা রয়েছে। অনেক সময় বরাদ্দের পুরো অর্থ জনগণের কল্যাণে কাজে লাগে না। পরিকল্পনার অভাব এবং বাস্তবায়নের দুর্বলতার কারণে অনেক প্রকল্প প্রত্যাশিত সুফল দিতে পারে না।

তিনি বলেন, সিলেটে স্বাস্থ্য খাতে অনেক ভবন ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিন্তু সবগুলো এখনো কাঙ্ক্ষিতভাবে ব্যবহৃত হচ্ছে না। এসব অবকাঠামোকে জনগণের কার্যকর সেবায় কাজে লাগাতে হবে। আজকের এই পর্যালোচনা সভার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের পথ বের করতে হবে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার