admin

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সিসিক কর্মচারীর বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ বিধবা নারীর

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সিসিক কর্মচারীর বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ বিধবা নারীর

সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ করেছেন সিলেটের কানাইঘাটের এক বিধবা নারী। গতকাল রবিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সালেহা বেগম। তিনি কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা পূর্ব গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কবির উদ্দিন, পিতা মৃত আব্দুস শহিদ ছই, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তার পৈতৃক ও খরিদাসূত্রে প্রাপ্ত জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, গত ৩১ জানুয়ারি সকাল আনুমানিক ১১টায় কবির উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি এক্সকাভেটর নিয়ে বাদীর বাড়ির সামনের বিলের জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক জমি কেটে আবাদী ভূমিতে রূপান্তরের চেষ্টা চালায় এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় প্রায় দুই লক্ষ টাকার মাছ জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালেহা বেগম জানান, উক্ত ভূমি তার শ্বশুর তোবারক আলী ও সহশরিকদের নামে ১৯৫৭ সালের একটি সাফ কবালা দলিলমূলে খরিদা সম্পত্তি। এস. এ রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। কিন্তু বর্তমান বি.এস রেকর্ডে ত্রুটিপূর্ণভাবে নাম অন্তর্ভুক্তির সুযোগ নিয়ে কবির উদ্দিন জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের কারণে ২০১৫ সালে যুগ্ম জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করা হয়, যেখানে স্থায়ী স্থিতাবস্থার আদেশ রয়েছে। তবুও আদালতের নির্দেশ অমান্য করে অভিযুক্ত ব্যক্তি বারবার দখলচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগকারী বলেন, কবির উদ্দিন সিটি কর্পোরেশনে চাকরির সুবাদে প্রভাব খাটিয়ে এলাকায় লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গত ১৫ বছর ধরে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। থানায় অভিযোগ এবং ৯৯৯-এ ফোন করেও কোনো প্রতিকার পাইনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মৌজা কাড়াবাল্লা পূর্ব, জে.এল নং-২৫০, এস.এ খতিয়ান নং-১২, এস.এ দাগ নং-১৭০, বি.এস খতিয়ান নং-৩১, বি.এস দাগ ৫৯৭-এর মোট ২.৮২ একর ভূমির মধ্যে ১.৭৮ একর ভূমি তার পূর্বপুরুষদের খরিদা ও মৌরসী সম্পত্তি।

প্রভাবশালী কবির উদ্দিনের হাত থেকে নিজের সম্পদ রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে কামিল আহমদ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা