admin
প্রকাশিত: 4:46 PM, March 10, 2026
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ব্যারিস্টার রিয়াসাদ আজিম ।
সম্প্রতি এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার রিয়াসাদ আজিম অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমেদ চৌধুরী, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, “এই সংকটপূর্ণ সময়ে আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।”
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতিতে জ্বালানী সরবরাহ ব্যবস্থা সচল রাখা শুধু একটি সাংগঠনিক দায়িত্ব নয়, বরং জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুদায়িত্ব। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন যে, সিলেটের জ্বালানী খাতের সমস্যা সমাধান ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। তরুণ এই নেতৃত্বের আগমনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ সদস্যরা।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,