admin
প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বড় সাফল্য পেয়েছে বিএনপি। বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এ ফলকে ‘ভূমিধস বিজয়’ আখ্যা দিয়ে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল চৌধুরী বলেন, ‘সিলেটবাসী তাদের ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন। বিএনপিকে তারা আস্থা ও ভালোবাসার দল হিসেবে বেছে নিয়েছেন। এটি গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার বিজয়। ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির জয় প্রমাণ করে—জনগণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী নেতৃত্ব চান।’
নির্বাচিত সব সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির যোগ্য ও দক্ষ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গণমানুষের যে রায় তাঁরা পেয়েছেন, সেই রায়ের মর্যাদা রাখতে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মনে রাখতে হবে, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো দায়িত্ববোধ। জনগণ যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে।’
ফয়সল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেট বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন—এসব বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, ‘সিলেটের মানুষ যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছেন, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই আস্থার প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে। নির্বাচনের উত্তাপ শেষ, এখন সময় উন্নয়ন ও দায়িত্ব পালনের।’-বিজ্ঞপ্তি
সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার
সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে
আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ