admin

প্রকাশিত: 1:53 PM, March 2, 2026

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‌্যাবের মোবাইল কোর্ট: ১১ প্রতিষ্ঠানকে ৪.২৩ লক্ষ টাকা জরিমানা

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‌্যাবের মোবাইল কোর্ট: ১১ প্রতিষ্ঠানকে ৪.২৩ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ভোক্তা অধিকার ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে ৭টি দোকান এবং ৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯। গতকাল রবিবার দিনব্যাপী পরিচালিত বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়। র‌্যাব জানায়, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় র‌্যাব-৯ এর সদর কোম্পানি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এই অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে মেসার্স মুন বাণিজ্যালয়-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বড় ধরনের অভিযান চালায় র‌্যাব-৯, সিপিসি-১। বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার: ২,০০,০০০ টাকা, আয়াত হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার: ১,০০,০০০ টাকা, আলিফ জেনারেল হাসপাতাল: ৫০,০০০ টাকা, নাজ মেডিকেল সেন্টার: ২০,০০০ টাকা,

মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ জন ব্যবসায়ীকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকা বা অতিরিক্ত মূল্য রাখার অপরাধে রণবীর সেন, মো. আনোয়ার মিয়া, স্বপন কুমার, হাজী মো. জসিম উদ্দিন, শান্ত এবং জসিম মিয়াকে ভিন্ন ভিন্ন অংকে এই দণ্ড প্রদান করা হয়। র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ