admin

প্রকাশিত: 6:00 AM, December 4, 2025

সিলেট -১ আসনে বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাস

সিলেট -১ আসনে বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাস

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার শাখার বৈঠক গত ২ ডিসেম্বও বিকাল ৪টায় রাজা ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাসদ ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড মাসুদ রানা।

সভায় আরো উপস্থিত ছিলেন ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল প্রমুখ।

সভায় বিভিন্ন দিক পর্যালোচনা করে সিলেট -১ নির্বাচনী আসনে বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী হিসেবে দলের জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস কে মনোনীত করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি দলীয় ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলগতভাবে বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশাপাশি সিলেটর শিক্ষা,স্বাস্থ্য ও নাগরিক অধিকার আদায়, সিলেটের প্রাণ-প্রকৃতি রক্ষা এবং উন্নয়ন বৈষম্য রোধে বাসদ (মার্কসবাদী) ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে। সিলেটের চা শিল্প ও চা শ্রমিকদের অধিকার রক্ষায় ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আধিকার আদায়ের লড়াইয়ের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ সময় জাতীয় নির্বাচনকে কালোটাকা, পেশীশক্তি মুক্ত নির্বাচন এবং নির্বচানী জামানত ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫হাজার টাকা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত