admin

প্রকাশিত: 3:08 PM, March 10, 2026

স্থানীয় সংস্থায় সরাসরি অর্থায়নের দাবিতে সিলেটে আঞ্চলিক সেমিনার

স্থানীয় সংস্থায় সরাসরি অর্থায়নের দাবিতে সিলেটে আঞ্চলিক সেমিনার

মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় ও জাতীয় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার দাবি উঠেছে। একইসঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনায় সমতা ও ন্যায্য অংশীদারিত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট উন্নয়নকর্মীরা। গতকাল সোমবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট’ (ইরা)-এর আয়োজনে অনুষ্ঠিত এক আঞ্চলিক সেমিনারে এসব দাবি তুলে ধরা হয়।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো ‘ফার্স্ট রেসপন্ডার’ বা প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে। স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকায় তারা দ্রুত ও কার্যকর সহায়তা দিতে সক্ষম হলেও আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি অর্থায়নের সুযোগ তাদের জন্য এখনও অত্যন্ত সীমিত।

সেমিনারে উপস্থাপিত অবস্থানপত্রে উল্লেখ করা হয়, অধিকাংশ অর্থ আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন স্তরের মাধ্যমে প্রবাহিত হওয়ায় তা স্থানীয় পর্যায়ে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়। বর্তমান ব্যবস্থায় স্থানীয় সংস্থাগুলোকে কেবল ‘বাস্তবায়নকারী’ হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাদের ভূমিকা সংকুচিত হয়ে পড়ছে। এছাড়া মানবিক কার্যক্রমের বড় ঝুঁকি স্থানীয় সংস্থাগুলো গ্রহণ করলেও সেই অনুপাতে সম্পদ বা সহায়তা তারা পায় না।

মানবিক সহায়তা ব্যবস্থাকে টেকসই করতে সেমিনারে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও বহুবর্ষী অর্থায়নের ব্যবস্থা করা, প্রশাসনিক ব্যয় নিশ্চিত করা, স্থানীয় উদ্যোগ শক্তিশালী করতে বিশেষ তহবিল গঠন এবং দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমতাভিত্তিক ঝুঁকি ভাগাভাগির নীতি প্রণয়ন করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাল্টিজার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কীর্তি, ফুড ফর দ্য হাংরির কান্ট্রি ডিরেক্টর বুলি হাগিডক, ইউনেস্কোর হেড অব সায়েন্স খালিদ বিন মাসুদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স উপদেষ্টা মোহাম্মদ শাহজেদ, এফআইডিবির কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মতিউর রহমান।

বক্তারা জোর দিয়ে বলেন, মানবিক সহায়তা ব্যবস্থাকে কার্যকর করতে হলে স্থানীয় নেতৃত্বকে প্রাধান্য দিয়ে অর্থায়ন ও সমন্বয় ব্যবস্থায় স্থানীয় সংস্থাগুলোর অংশগ্রহণ বাড়ানো জরুরি।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।