admin

প্রকাশিত: 1:12 PM, March 6, 2026

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:

দেশ গঠনের সার্বিক অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ, মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ, অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা, ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য, এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি, বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি, জোবেরা রহমান (লিনু), ক্রীড়া, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন, ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা, এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা, মো. সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা, গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা, কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন, মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ, অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ, আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ।

উল্লেখ্য-স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।