admin

প্রকাশিত: 2:59 PM, March 15, 2026

হত্যা, ধর্ষণ ও মানবপাচার মামলার ৭ আসামি গ্রেফতার

হত্যা, ধর্ষণ ও মানবপাচার মামলার ৭ আসামি গ্রেফতার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ১৪-এর পৃথক অভিযানে চাঞ্চল্যকর সুলতান মিয়া হত্যা মামলার ৪ আসামি, মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি এবং মানবপাচার চক্রের ২ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে ও রাতে সিলেট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ায় এসব অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ‘সুলতান মিয়া’ হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম সুলতান মিয়া ঢাকা থেকে বাড়ি ফিরলে সীমানা বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৪ মার্চ) রাত ১২:৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কৃষ্ণনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মুত্তাকিন (২২), জুলহাস (৩০), ফরহাদ ওরফে বিল্টু (৩৩) এবং তাদের পিতা মিরাজ আলী (৬০)। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়ায় ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামি মাছুম আহমেদকে (৩০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত ২৮ ডিসেম্বর ও পরবর্তী সময়ে ভিকটিমকে দুই দফা ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

র‌্যাব-৯, সিপিসি-২ এর একটি দল ১৩ মার্চ রাত ১১:৩৫ মিনিটে কুলাউড়ার দক্ষিণ পাবই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাছুম কমলগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,