admin

প্রকাশিত: 1:03 PM, March 4, 2026

হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪, ৩ ইটভাটাকে জরিমানা

হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪, ৩ ইটভাটাকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

সিলেট ও আশপাশের জেলাগুলোতে পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এছাড়া পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর এসব অভিযান পরিচালিত হয়।

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ‘ফনিবোসন সরকার’ (৩২) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত ২ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ইটনা থানার কামালপুর গ্রামের অজিত দাস (৪৭) ও হিমেল দাস (৩৫)।

র‌্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত ফনিবোসন গত ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় করা মামলার ছায়া তদন্তে নেমে র‌্যাব আসামিদের আইনের আওতায় আনে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ইসকফ সিরাপসহ মোঃ রুবেল মিয়া (৩৭) নামক একজনকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরের সাহেব বাড়ী গেট এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ (২৫) নামক এক যুবককে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব-৯। কৃষি জমি ও পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইট প্রস্তুত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মেসার্স দেশ ব্রিকস: ২ লক্ষ টাকা জরিমানা। মেসার্স প্লাটিনাম ব্রিকস: ১ লক্ষ টাকা জরিমানা। সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ড: ১ লক্ষ টাকা জরিমানা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের এ ধরণের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।