admin
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনে-দুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে দুর্ধর্ষছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত রশিদ আহমদ ওরফে রশিদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর দীর্ঘ আত্মগোপন শেষে অবশেষে কানাইঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার ভোরে মহানগর পুলিশের বিমানবন্দর থানার একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ফুটেজে মোটরসাইকেল থেকে নেমে যে ব্যক্তিকে সরাসরি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে, তিনিই রশিদ। রশিদ আলী কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা এবং একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারি হাউজিং এস্টেট এলাকায় কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস শেষে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
ভিকটিম ইয়াসমিন আক্তারের সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, ব্যাগে প্রায় ১৫-২০ হাজার টাকা এবং স্বাক্ষর করা চেক বই ছিল। ছিনতাইকারীরা টাকা ও চেক বইয়ের পাতা নিলেও পরবর্তীতে একটি আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায়।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার কাজ চলছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্ত রশিদ গা ঢাকা দিলেও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাকে ইতোমধ্যে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মহানগর পুলিশের পক্ষ থেকে আজ একটি প্রেস ব্রিফিং আয়োজন করার কথা রয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি ৫ জনকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত