admin

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

১৩তম দিনের ফজিলত ও আমল

১৩তম দিনের ফজিলত ও আমল

মো. আতিকুর রহমান

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানের আজ ১৩তম দিন। মাগফিরাত বা ক্ষমা লাভের দশকের এটি তৃতীয় দিন। আল্লাহর নৈকট্য লাভের এ এক অনন্য সুযোগ, যেখানে মুমিন বান্দারা তাদের গুনাহ খাতা মোচনের জন্য রোনাজারি করেন।

হাদিস শরিফ ও ইসলামি চিন্তাবিদদের মতে, রমজানের প্রতিটি দিনই বরকতময়। তবে ১৩তম দিনের গুরুত্ব সম্পর্কে বর্ণিত আছে যে, এদিনে মহান আল্লাহ তাঁর বিশেষ অনুগ্রহে রোজাদারকে কলুষতা ও অপবিত্রতা থেকে মুক্তি দান করেন। এদিনটি ধৈর্য ধারণ এবং তাকদিরের ওপর সন্তুষ্ট থাকার শিক্ষা দেয়। বর্ণিত আছে, ১৩তম রমজানের ইবাদতের উসিলায় আল্লাহ হাশরের ময়দানের কঠিন বিপদ ও ভয়ভীতি থেকে বান্দাকে নিরাপদ রাখতে পারেন।

রাসূলুল্লাহ (সা.) রমজান মাসের প্রতিটি দিনের জন্য বিশেষ বিশেষ দোয়া পড়তেন। ১৩তম রমজানের দোয়াটি হলো: اَللّـهُمَّ طَهِّرْني فيهِ مِنَ الدَّنَسِ وَالاَْقْذارِ، وَصَبِّرْني فيهِ عَلى كائِناتِ الاَْقْدارِ، وَوَفِّقْنی فيهِ لِلتُّقى وَصُحْبَةِ الاَْبْرارِ، بِعَوْنِكَ يا قُرَّةَ عَیْنِ الْمَساکینَ।

উচ্চারণ: আল্লাহুম্মা ত্বাহহিরনি ফিহি মিনাদ্দানাছি ওয়াল আকজার, ওয়া সাব্বিরনি ফিহি আলা কাইনাতিল আকদার, ওয়া ওয়াফ্ফিক্বনি ফিহি লিত্তুক্বা ওয়া সুহবাতিল আবরার, বিআউনিকা ইয়া কুররাতা আইনিল মাছাকিন।

অর্থ: হে আল্লাহ! এই দিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র করুন। যা কিছু তকদির অনুযায়ী ঘটে, তা মেনে নেওয়ার ধৈর্য আমাকে দান করুন। আপনার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎকর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দিন। হে অসহায়দের আশ্রয়দাতা!

বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি আত্মিক পবিত্রতার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। সারাদিন রোজা রাখার মাধ্যমে ক্ষুধা-তৃষ্ণার কষ্টে ধৈর্য ধারণের যে পরীক্ষা, তা হাসিমুখে কবুল করা। নেককার ও দ্বীনদার ব্যক্তিদের সংস্পর্শে থাকা, যা ঈমানি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। মাগফিরাতের এই দিনগুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করা।

মাহে রমজানের এই বরকতময় সময়ে আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল না খেয়ে থাকা নয়, বরং সব ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে ১৩তম রমজানের হক আদায় করে রোজা রাখার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।


সর্বশেষ সংবাদ

শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার

শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার

সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে।

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা

বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক হতদরিদ্র পরিবার কে সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণে মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণে মাওলানা রেজাউল করিম জালালী

দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে বাচাইকৃত কর্মীদের নিয়ে

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ২০২৬ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও শাহ ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর

ট্রিপল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেপুল প্রকাশ্যে, জনমনে ক্ষোভ

ট্রিপল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেপুল প্রকাশ্যে, জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসংক্রান্ত তিনটি (ট্রিপল) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য বৃক্ষ র‌্যালি

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য বৃক্ষ র‌্যালি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র‌্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল