admin
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
সিলেট মহানগরীর ৩৩নং ওয়ার্ডের সাবরা বিলের হইরো খালের উপর একটি ভুমিখেকো চক্র কর্তৃক মাটি ভরাট করে হাউজিং প্রকল্প ও এগ্রোফার্ম নির্মাণ করায় হুমকীর মুখে পড়েছে ৩ হাজার একর চাষী জমি। গত সোমবার সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর হস্থক্ষেপে আপাতত নির্মাণ কাজ বন্ধ করায় যেন হাফ ছেড়ে বাচঁলেন স্থানীয় দেড় শতাধিক কৃষক পরিবার। এজন্য নগর বিএনপির সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
স্থানীয়রা জানান, সাবরা বিলের হাওরের একমাত্র পানির রাস্থা হচ্ছে হইরো খাল। অত্র এলাকার কৃষকরা চলতি মওসুমে প্রায় তিন হাজার একর বোরো ধান চাষাবাদ করেন। এই বিলের সাথে খাদিম চা বাগান, বরজান চা বাগান ও গুলান চা বাগানসহ মোট ৮টি ছড়ার সংযোগ রয়েছে। হাউজিং প্রকল্প ও এগ্রোফার্ম নির্মাণের উদ্যোগের কারণে কৃষকরা শঙ্কিত। কারণ যদি বৃষ্টি হয় তাহলে তাদের ধান পনিতে তলিয়ে যাবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তাৎক্ষনিকভাবে নির্মাণ কাজ বন্ধের অনুরোধ জানান। বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ^াস দেন তিনি।
এমদাদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যেখানে দেশব্যাপী খাল খনন কর্মসূচীর উদ্যোগ নিচ্ছে। সেখানে ভুমিখেকো কর্তৃক খাল ভরাটের কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক ও এসি ল্যান্ডের সাথে আলাপ করেছি। শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত আসবে। কৃষকদের সার্থ রক্ষায় বিএনপি সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, কৃষকদের মধ্যে থেকে মনির খান, মাঈনুল ইসলাম, উত্তম বাবু, অধম নমশুদ্র, শুধুব নমশুদ্র, শুদির নবশুদ্র, হেলাল উদ্দিন, আহাদ মিয়া, কয়েছ উদ্দিন, মখলিছুর রহমান, সাহেদ আলী, আলম, মঈন উদ্দিন, সায়াদ, দুলাল, আব্দুল মালিক কামু, সমছ, সেলু, সোহেল, সয়ন, নুর আনছারি ও করিম উদ্দিন শিপলু প্রমূখ। এছাড়া এসময় স্থানীয় দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ