admin
প্রকাশিত: 12:33 PM, March 3, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মিনারা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২:৫৫ ঘটিকার সময় মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে মিনারা বেগমকে আটক করা সম্ভব হলেও অন্য একজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক সংরক্ষণের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের সিলিংয়ের উপরে একটি কাগজের কার্টুন থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিনারা বেগম বিয়ানীবাজার উপজেলার বিলুয়া গ্রামের কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী। তিনি বর্তমানে মোগলাবাজারের গোটাটিকর এলাকায় বসবাস করছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নারী এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে এসএমপি সিলেট-এর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।