admin
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ও বর্তমান ৯ জন ক্রীড়াবিদকে প্রথমবারের মতো ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন এই সম্মাননা তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
পুরস্কার বিজয়ীরা হলেন: ক্রিকেটে হাবিবুল বাশার সুমন ও মারুফা আক্তার। ফুটবলে আলফাজ আহমেদ ও ঋতুপর্ণা চাকমা। হকি আমিরুল ইসলাম। ব্যাডমিন্টন: আল আমিন জুমা। আর্চারি: সাগর ইসলাম। টেবিল টেনিস: খৈ খৈ মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “আরাফাত রহমান কোকো একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ছিলেন। বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে তৃণমূল থেকে ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তার অবদান অনস্বীকার্য।” তিনি আরও জানান, আগামী বছর থেকে এই পুরস্কার জাতীয় পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ক্রিকেটার তামিম ইকবাল তার স্মৃতিচারণ করে বলেন, “দেশের ক্রিকেটে তার নেপথ্য ভূমিকা ও অবদান মানুষ আজীবন মনে রাখবে। এতদিন তাকে যথাযথ মূল্যায়ন করতে না পারাটা আমাদের জন্য আক্ষেপের।”
ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য তাহসিনা রূশদী লুনা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সম্বয়কারী কামাল উদ্দিন। এছাড়া ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা