admin

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

‎অশ্রুসিক্ত নয়নে ১৯ শিক্ষার্থীর বিদায়: প্রাইম আইডিয়া একাডেমিতে বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠান

‎অশ্রুসিক্ত নয়নে ১৯ শিক্ষার্থীর বিদায়: প্রাইম আইডিয়া একাডেমিতে বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠান

আক্তার হোসেন:- ‎স্মৃতিবিজড়িত আঙিনা ছেড়ে এক বুক স্বপ্ন নিয়ে নতুন গন্তব্যের পথে পা বাড়ালো ১৯টি তরুণ প্রাণ। সিলেটের লামাগাঁও, লামাকাজি পূর্বপাড় এলাকায় অবস্থিত অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রাইম আইডিয়াল একাডেমি এন্ড হাই স্কুল’-২০২৬ সালএর, এসএসসি পরীক্ষার্থী (৯ম ব্যাচ) এর বিদায় সংবর্ধনা আজ অত্যন্ত আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে আসা এই বিদ্যাপীঠে আজ ছিল অন্যরকম এক আবহ। প্রিয় শিক্ষক আর সহপাঠীদের ছেড়ে যাওয়ার বিষাদ যেন ছুঁয়ে গিয়েছিল উপস্থিত সকলকেই।

‎বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-পরিচালক ও পিন্সিপাল আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে,সহকারী শিক্ষীকা হাজেরা বেগম ও লোকমান আহমদ -এর সাবলীল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতকের পালপুর উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মোস্তাবুর রহমান (মুস্তাক)। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান খুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহরাব হোসেন ও সিনিয়র শিক্ষক মোঃ সোলতান নূর উদ্দিন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাদিক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক সাহাব উদ্দিন, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এক নতুন উচ্চতায় পৌঁছানোর সিঁড়ি। আসন্ন এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া ১৯ জন শিক্ষার্থী হলো— সোহা বেগম, সালমা বেগম, সুমাইয়া আক্তার শারমীন, নুরী আক্তার, জেসমিন আক্তার জুলফা, তানজিনা আক্তার, রাইসা জান্নাত পলি, নওরিন বেগম, ফাতেহা জান্নাত ইলমা, রুকশানা আক্তার লুৎফা, জাকিয়া, নাজমিন আক্তার, রাহমা বেগম, মুস্তাকিম, সাজন আহমদ, নাঈম উদ্দিন, ইমন আহমদ, মোজাহিদ হোসেন এবং মারুফ আহমদ সবুজ।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক ক্বারী মাওঃ আব্দুল হামিদ। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও শিক্ষার্থীদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে প্রাইম আইডিয়াল একাডেমির প্রতিটি স্মৃতি।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা