admin

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি নতুন মিটার ও খুঁটি সংযোগে দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মিটারের জন্য আবেদন করে নির্ধারিত জামানত জমা দেওয়ার পরও মাসের পর মাস অপেক্ষা করেও সংযোগ না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্তে ‘এক খুঁটি ফ্রি’ সুবিধা থাকার কথা থাকলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না। এতে অতিরিক্ত ব্যয় ও বিলম্বের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ঝড়-বৃষ্টির সময় অনেক এলাকায় টানা তিন থেকে চার দিন পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে।

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সখড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গত বছরের ২৪ এপ্রিল বিদ্যুতের খুঁটির জন্য আবেদন করে জামানত জমা দিলেও এখনো খুঁটি পাননি। বিদ্যুৎ না থাকায় তাঁর বাড়ির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহেদ আহমদ বলেন, অনেক আগে মিটারের জন্য আবেদন করেও এখনো সংযোগ পাননি। এতে তাঁর ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছে।

গেছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, আবেদন প্রক্রিয়া শেষে এলাকায় খুঁটি পৌঁছালেও একটি দালাল-ঠিকাদার চক্র টাকা নিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে কয়েকটি পরিবার এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাননি।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জকিগঞ্জে সহস্রাধিক গ্রাহক আবেদন করে জামানত জমা দিলেও মিটার সংকটের কারণে নতুন সংযোগ দেওয়া যাচ্ছে না। এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ১২ মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে ৫ দশমিক ৯৬ মেগাওয়াট।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি এপ্রিল মাসে প্রায় ৫০টি মিটার সংযোগ দেওয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহকের অভিযোগ, তদবির ও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এসব সংযোগ দেওয়া হয়েছে।

জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ইলেক্ট্রিশিয়ানরা বলেন, কয়েক মাস ধরে নতুন সংযোগ কার্যত বন্ধ রয়েছে। অফিসে পর্যাপ্ত মিটার না থাকায় তারা গ্রাহকদের কাছে বিব্রত হচ্ছেন।

এ বিষয়ে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছারওয়ার জাহান বলেন, মিটার সংকটের কারণে নতুন সংযোগ দেওয়া যাচ্ছে না। যে মিটারগুলো পাওয়া যাচ্ছে, তা দিয়ে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। নতুন সংযোগ আপাতত বন্ধ রয়েছে। খুঁটির আবেদন কার্যক্রমও বর্তমানে স্থগিত।

স্থানীয়দের দাবি, দ্রæত মিটার ও খুঁটি সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ সেবা স্বাভাবিক করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা