admin

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আরও ২ জন আসামি পলাতক রয়েছেন। আটককৃতদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের জালাল বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও ওসি (তদন্ত) মোঃ উসমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে কয়েকজন মাদককারবারি দেশীয় দা-ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফলভাবে সম্পন্ন করে।

অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল ৬টি, বিয়ার ২টি, খালি বিয়ারের ক্যান ৫টি, ইয়াবা ৪০৫ পিস, গাঁজা ২৫০ গ্রাম, ৩২ ইঞ্চি লম্বা দেশীয় তরবারি ৪টি এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি হাঁসুয়া।

গ্রেফতারকৃতরা হলেন পারুল বেগম (৫০), সুমি বেগম (২৮), সুমা আক্তার (২২), স্বপ্না বেগম (৩৫) ও তানজিনা আক্তার (১৯)। পলাতক আসামিরা হলেন সোহান (১৯) ও শাহজাহান আলী (৩৫)।

তাদের সকলের বাড়ি যশপুর (রাজবাড়ী, জালাল বস্তি), জৈন্তাপুর থানা, সিলেট জেলা। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী নং- ১৪৪১ ও ১৪৪৭ তারিখে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা