admin
প্রকাশিত: 4:32 PM, August 30, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনিকে দেখতে গেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও নবগঠিত যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য প্রফেসর এম ফরিদ উদ্দিন।
আজ দুপুরে প্রফেসর এম ফরিদ উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে জালাল আহমদ জনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। এ সময় প্রফেসর এম ফরিদ উদ্দিন তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মানিক উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাশিদুল হাসান টিটু, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক বদরুল আলম (মেম্বার), পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বদরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জালাল আহমদ জনি প্রায় এক মাস ধরে লিভার ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কানাইঘাট উপজেলার নন্দিরগ্রাম গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল লতিফের ছেলে।
জালাল আহমদ জনি ১৯৯৩ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও
কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে