admin
প্রকাশিত: 2:47 PM, August 5, 2026
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি, ২৩নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৫ আগস্ট) বিকালে নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী ও প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবীদ নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
এসময় মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়ী সমাজের অধিকার আদায় এবং সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম। দেশের ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্মের রাজনীতিকদের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। সিলেটবাসী তথা পুরো দেশ তাঁর কর্মময় জীবন থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, কানাডা প্রবাসী আক্তার হোসেন, হাজী খালেদ হোসেন, হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, হোসেন আহমদ ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: আক্তার হোসেন বিরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী রজব উদ্দিন নাজিমী।
জাহিদুল ইসলাম: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থাপিত সৌরচালিত (সোলার)
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং তথ্য যাচাইকরণ
সিলেটের সংবাদ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত
সিলেটের সংবাদ ডেস্ক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা
গোলাপগঞ্জ প্রতিনিধি: আজ শোকাবহ ৪ আগস্ট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ইতিহাসে সংযোজিত হওয়া সবচেয়ে নির্মম ও কলঙ্কিত এক