admin
প্রকাশিত: 4:47 PM, August 5, 2026
জাহিদুল ইসলাম:
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থাপিত সৌরচালিত (সোলার) সড়কবাতিগুলোর অধিকাংশ এখন অকার্যকর। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সৌর প্যানেল ও ব্যাটারি নষ্ট থাকায় সন্ধ্যা নামলেই এলাকাগুলো ভূতুড়ে অন্ধকারে ডুবে যায়। ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সরকারি অর্থায়নে জৈন্তাপুর সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও মোড়ে এসব বাতি বসানো হয়েছিল। শুরুতেই পরিষেবা সচল থাকলেও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে।
বাসিন্দাদের অভিযোগ, ৩-৪ বছর ধরে বাতিগুলো নষ্ট থাকলেও উপজেলা প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এতে রাত নামলেই বাজারঘাট কিংবা প্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ পথচারী, নারী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন কান্তি রায় জানান, “প্রকল্পের নিয়ম অনুযায়ী ঠিকাদারের দুই বছরের রক্ষণাবেক্ষণ মেয়াদ শেষ হয়েছে এবং ২০২২ সালের বন্যার পর প্রকল্পটি বাতিল হয়। মাসিক আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হলেও নতুন বরাদ্দ না থাকায় মেরামতের উদ্যোগ নেওয়া যাচ্ছে না।” তবে অকার্যকর বাতিগুলোর সুনির্দিষ্ট তথ্য পেলে ইউএনও-র সঙ্গে আলোচনা করে সামাজিক সংগঠন বা আগ্রহী ব্যক্তিদের সহযোগিতায় মেরামতের চেষ্টা করা যেতে পারে বলে জানান তিনি।
‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী
ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে
জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল
সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জকিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও
রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি