admin
প্রকাশিত: 2:12 PM, July 13, 2026
বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বোচ্চার হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের সকল ক্রান্তিলগ্নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আইনজীবীগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি। সরকার ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষা ও প্রায় ৭০ শতাংশ মানুষের দেয়া গণভোটের রায়কে বাতিল করেছে। ফলে দেশে আবারও বিচারবিভাগকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল উই ওয়ান্ট জাস্টিস ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু সরকার বিচার বিভাগে নগ্ন হস্থক্ষেপের মাধ্যমে জুলাই স্পিরিটকে উপেক্ষা করেছে। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সাথে সরকারের এই প্রতারণা জনগণ মেনে নিবেনা। স্বাধীন বিচার বিভাগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বোচ্চার হতে হবে।
তিনি গতকাল রবিবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বারের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট আফজল মিয়া তালুকদার, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট কাজী আতিকুল ইসলাম ও এডভোকেট আফজালুর রহমান প্রমূখ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত