admin

প্রকাশিত: 6:17 AM, September 15, 2026

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

জুড়ী প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে। তিনি সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জুড়ী প্রেস ক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদবিতে থাকা কয়েকজন সাংবাদিক ‘জুড়ী উপজেলা প্রেস ক্লাব’ নামের একটি সংগঠন পরিচালনা করতেন। তখন মূল প্রেস ক্লাবের পাশাপাশি ওই বিতর্কিত প্রেস ক্লাবের সভাপতিও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। সভাপতিসহ তাদের কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পদধারী থাকায় গণ-অভ্যুত্থানের পর তাদেরকে আইনশৃঙ্খলা কমিটি থেকে বাদ দেয়া হয়।

তিনি জানান, গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হঠাৎ করে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে দেখতে পাই। তৎক্ষণাৎ আমি ‘ফ্যাসিস্ট পুনর্বাসনে ইউএনও চেষ্টা করছেন’ বলে প্রতিবাদ করি এবং একাধিক প্রেস ক্লাব সভাপতিকে সদস্য করার নিয়ম প্রজ্ঞাপনে নেই বলে জানাই। এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতও এই কমিটিতে আছে। সরকার থেকে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে সবাইকে নিয়ে চলার জন্য। প্রজ্ঞাপনে যা-ই থাক, আমি নাসির উদ্দিন মিঠু এমপি এটা করেছি। তানজির রাসেল জানান, এমপির এই বক্তব্যের পর তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করে চলে যান।

চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে দেশের উপজেলাসমূহের আইনশৃঙ্খলা কমিটি সংশোধনপূর্বক পুনর্গঠনের অফিস আদেশ জারি করা হয়। এতে প্রেস ক্লাব সভাপতিকেও সদস্য করা হয়েছে। এ বিষয়ে জুড়ীর ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জুড়ীতে দুইটি প্রেস ক্লাব আছে। একটির সভাপতি কমিটিতে ছিলেন, এমপির নির্দেশে অন্য প্রেস ক্লাবের সভাপতিকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সিরাজুল ইসলামের রাজনৈতিক পদবির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন। সংসদ সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা সিরাজকে আওয়ামী লীগ হিসেবে আমন্ত্রণ জানাইনি, একটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে সবাইকে নিয়ে চলার জন্য। তবে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি জানান, এরকম কোনো নির্দেশনা সরকার দেয়নি। উনার কাছে এই ধরনের নির্দেশনা এসেছে কি না- তা জানা নেই। যারা বিগত সময়ে মানুষের জানমাল ও ইজ্জত-আব্রু ধ্বংস করেছে, তারা এখন আইনশৃঙ্খলা কমিটির সদস্য হবে কীভাবে?


সর্বশেষ সংবাদ

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। গতকাল সোমবার নগরীর বন্দরবাজারস্থ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

জুড়ী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে