admin

প্রকাশিত: 6:50 AM, September 15, 2026

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
  • ৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন

আব্দুর রহমান:

প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নগরীর চৌহাট্টা এলাকার অস্থায়ী কার্যালয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের জন্য দক্ষিণ সুরমায় প্রায় ৮০ একর জমি অধিগ্রহণ ও হস্তান্তর সম্পন্ন হলেও অবকাঠামো নির্মাণের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে বিপুল অর্থের প্রকল্প থাকলেও তার দৃশ্যমান বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ২০২৩ সালে প্রায় ২ হাজার ৩৬ কোটি ৪১ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, দুটি আবাসিক ও ১০টি অনাবাসিক ভবন এবং এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু বাস্তব চিত্র সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০২৬ সালের জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও প্রকল্পের কাজ তখনো প্রাথমিক পর্যায়ে এবং কনসালট্যান্ট নিয়োগও হয়নি।

স্থায়ী ক্যাম্পাসের জন্য দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকার গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় জমি নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে প্রায় ৭৯.১১৭৫ একর জমির কাগজপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠার প্রায় সাত বছর পর বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জমি হাতে পায়।

এই দীর্ঘসূত্রতাই প্রকল্প বাস্তবায়নের সময়সূচিতে বড় প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টদের বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়। জমি অধিগ্রহণের পর এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত নকশা, পরামর্শক নিয়োগ, দরপত্র এবং নির্মাণকাজ বাস্তবে শুরু করা।

পরিকল্পনা কমিশনের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের মোট ব্যয় ২ হাজার ৩৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা দেখানো হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারিত।

এখানেই বড় প্রশ্নÑপ্রকল্পের মেয়াদ শেষ হতে যখন মাত্র কয়েক বছর বাকি, তখন মূল অবকাঠামো নির্মাণই যদি গতি না পায়, নির্ধারিত সময়ের মধ্যে এত বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে?

একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কেবল প্রশাসনিক অফিস পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। উচ্চশিক্ষা, গবেষণা, চিকিৎসাবিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এবং বিশেষায়িত চিকিৎসাসেবাÑসবকিছুর জন্য প্রয়োজন নিজস্ব অবকাঠামো ও হাসপাতাল সুবিধা।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনায় এক হাজার শয্যার হাসপাতালসহ একাধিক একাডেমিক ও আবাসিক ভবন রয়েছে। ফলে ক্যাম্পাস নির্মাণ বিলম্বিত হওয়া শুধু একটি ভবন নির্মাণের বিলম্ব নয়; এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জনের বিষয়টিও জড়িত।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে স্থায়ী ক্যাম্পাস নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। জমি অধিগ্রহণ, প্রকল্প অনুমোদন এবং জমি হস্তান্তরÑপ্রতিটি ধাপেই দীর্ঘ সময় লেগেছে। এখন জমি হাতে আসার পরও যদি নির্মাণকাজে গতি না আসে, তাহলে প্রকল্পের মেয়াদ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

অন্যদিকে, প্রকল্পের ব্যয়ও কম নয়। ২ হাজার কোটি টাকার বেশি সরকারি অর্থের এই প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হলে সময়ের সঙ্গে ব্যয় বাড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

সিলেটে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু আট বছর পরও স্থায়ী ক্যাম্পাসের দৃশ্যমান অবকাঠামো না থাকায় সেই প্রত্যাশা অনেকটাই প্রশ্নের মুখে।

এখন মূল প্রশ্নÑজমি যখন আছে, প্রকল্প যখন অনুমোদিত, অর্থের বরাদ্দও যখন রয়েছে, তাহলে নির্মাণকাজে দৃশ্যমান গতি আসছে না কেন?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সামনে তাই দুটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেÑপ্রকল্প বাস্তবায়নের বাধাগুলো দ্রুত দূর করা এবং নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিশ্চিত করা।

সিলেটবাসীর প্রত্যাশা, আরেক দফা সময়ক্ষেপণ নয়; এবার যেন ৮০ একর জমিতে সত্যিকার অর্থেই গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। গতকাল সোমবার নগরীর বন্দরবাজারস্থ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

জুড়ী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে