admin
প্রকাশিত: 6:45 AM, September 15, 2026
শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ মঙ্গলবার দিনব্যাপী সরকারি সফরে সিলেটে আসছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান নেবেন। সফরের প্রথমার্ধে মন্ত্রী হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি হজরত শাহজালাল (র.) এবং দুপুর ১টা ২৫ মিনিটে হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।
মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে ফিরে মধ্যাহ্নভোজ ও সাময়িক বিশ্রাম নেবেন। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রী সিলেটে আয়োজিত মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে তিনি পুনরায় সার্কিট হাউজে প্রত্যাবর্তন করবেন। সফর শেষ করে রাত ৮টায় নভোএয়ারের ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী এবং রাত ৮টা ৫০ মিনিটে তিনি রাজধানী ঢাকায় পৌঁছাবেন।
৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট
সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি
শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে
সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। গতকাল সোমবার নগরীর বন্দরবাজারস্থ
জুড়ী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে