admin
প্রকাশিত: 6:38 AM, July 23, 2026
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাদকবিরোধী বিশেষ র্যালিতে সামনের সারিতে ব্যানার ধরে হাঁটছেন এক চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি।
এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজিত সেই কর্মসূচির ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সিলেটে জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নানা গুঞ্জন।
অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলী বটল। তিনি খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং এয়ারপোর্ট থানার বড়বন্দ (সাহেবের বাজার) এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে দেশব্যাপী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদদাতা ও স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নির্বাচনের পুরো সময়টা তাকে জেলেই কাটাতে হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পূর্বে বটল আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে বিরোধী দল বিএনপি ও অন্যান্য মতাদর্শের নেতাকর্মীদের ওপর চড়াও হতেন। পুলিশকে সাথে নিয়ে বিরোধী দলের নেতাদের ওপর হয়রানি ও তাদের গ্রেফতা করার পেছনে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। রাজনৈতিক প্রভাবের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ব্যবসার চাটুকারিতা এবং মাদক ব্যবসার সাথে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।
সরকার পতনের পর রাতারাতি রঙ বদলে বটল এখন ‘সুশীল’ সাজার চেষ্টা করছেন। গতকাল এয়ারপোর্ট থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী সচেতনতা র্যালিতে তার সক্রিয় অংশগ্রহণ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল।
একজন চিহ্নিত মাদক কারবারি ও একাধিক হত্যা-মাদক মামলার আসামি কীভাবে পুলিশের অফিশিয়াল ব্যানারের ঠিক সামনে থেকে র্যালির নেতৃত্ব দেয়, তা নিয়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, যে নিজে মাদকের ব্যবসা করে এবং বিরোধী মতের মানুষকে পুলিশ দিয়ে অত্যাচার করেছে, সে আজ পুলিশের মাদকবিরোধী র্যালির সামনের সারিতে! এটা পুলিশের তদারকির অভাব নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা দরকার।
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।