admin

প্রকাশিত: 7:56 AM, October 3, 2026

আজ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

আজ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের জন্য ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আজ শনিবার সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। নির্বাচনে ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৮৪ জন।
জানা গেছে, গোলাপগঞ্জের মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ প্রেসক্লাব। দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্য ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্ধারিত সময় অনুযায়ী ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় করবে।


সর্বশেষ সংবাদ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে

আজ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

আজ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন

প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তি পৌঁছানোর আহ্বান ইউনূসের

প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তি পৌঁছানোর আহ্বান ইউনূসের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন

মুক্তিযোদ্ধা দলের সিলেটের ১০৫ সদস্যের কমিটিকে সিউকের চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন

মুক্তিযোদ্ধা দলের সিলেটের ১০৫ সদস্যের কমিটিকে সিউকের চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটিকে আব্দুর রাজ্জাকের অভিনন্দন

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটিকে আব্দুর রাজ্জাকের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির

মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটিকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটিকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল