admin
প্রকাশিত: 7:47 AM, October 3, 2026
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সাধারণ মানুষের জন্য প্রযুক্তি ও সেবা নিশ্চিত করাই হতে হবে ডিজিটাল আর্থিক ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। ‘জিপেতেই সমাধান’ স্লোগানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ‘জিপে’র উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। অনুষ্ঠানে জিপে’র বিভিন্ন সুবিধা ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী। তিনি বলেন, সবার জন্য আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে তা সহজ ও নিরাপদ করাই জিপে’র মূল লক্ষ্য। গ্রামীণ ব্যাংকের শুরুর দিনের অভিজ্ঞতা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, একসময় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ব্যাংকের বিভিন্ন শাখা এবং ঢাকার সঙ্গে যোগাযোগ করাও কঠিন ছিল। এখন মোবাইল প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সদস্যরা বিভিন্ন আর্থিক সেবা নিতে পারবেনÑএটিকে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার ফলে মানুষকে আর টাকা বহনের ঝুঁকি ও ভয় নিয়ে চলতে হবে না। সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়াই হবে এ ধরনের উদ্যোগের সাফল্যের প্রধান মাপকাঠি। অনুষ্ঠানের শেষপর্বে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের হাতে ‘টাকা পে’ কার্ড তুলে দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আয়োজকদের আশা, নতুন এই ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করার পাশাপাশি দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে ভূমিকা রাখবে।
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল