admin
প্রকাশিত: 10:59 AM, October 3, 2026
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রায় এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসার পর তাকে এখন এইচডিইউতে রাখা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইদ্রিস আলী। তিনি কঠিন এই সময়ে যারা তাদের পাশে ছিলেন, নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার পিতা ইলিয়াছ আলী যাতে সম্পূর্ন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন- সেজন্য সবার দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, শহরতলীর সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, ফতেগড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাহেবেরবাজার কামাল মসজিদ কমিটির সভাপতি,এবং সাবেক সভাপতি ফড়িংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকের ভূমি দাতা।
তাঁর অসুস্থার সংবাদে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন মহল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। এজন্য তারা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে
রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে