admin
প্রকাশিত: 6:11 PM, September 12, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দুই বছর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। যার জন্ম ১৯৬৭ সালে ঢাকার রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর গ্রামে। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগ হতে অত্যন্ত সফলতার সাথে ১৯৮৭ সালে স্নাতক এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে বিশ্বের টপ ইউনিভার্সিটি টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স, টোকিও, জাপান থেকে “উল্কাপিণ্ডের গঠন নির্ণয়ে বিভিন্ন নিউক্লিয়ার প্রযুক্তির প্রয়োগযোগ্যতা” নিয়ে গবেষণা করে ডি.এসসি. (উড়পঃড়ৎ ড়ভ ঝপরবহপব) ডিগ্রি অর্জন করেন। পরে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পোস্ট-ডক্টরাল ফেলো, ল্যাবরেটরি অব রেডিওআইসোটোপ রিসার্চ সেন্টার, গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স, টোকিও জাপানে সম্পন্ন করেন।
উল্লেখযোগ্য ভাবে তিনি যে সকল বিষয়ে পাঠদানে পারদর্শী সেগুলো হলো নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফিজিক্স, মেডিকেল ও হেলথ ফিজিক্স, রেডিয়েশন প্রোটেকশন, ইলেকট্রনিক্স ও এক্সপেরিমেন্টাল টেকনিকস।
অত্যন্ত প্রখর সাংগঠনিক দক্ষ ব্যক্তি হিসেবে তিনি বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের রিটায়ার্ড সাইন্টিস্ট এসোসিয়েশন এর তিন বারের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন (বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালনরত আছেন)। এছাড়া, তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য।
আন্তর্জাতিক গবেষণা পত্র হিসেবে বিশ্বের সুনামধন্য জার্নালে ৩৯ টি গবেষণা পত্র, আন্তর্জাতিক সম্মেলনের প্রবন্ধ- ০২টি, জাতীয় জার্নালে-১৬টি, আন্তর্জাতিক কনফারেন্স/সিম্পোজিয়াম/মিটিংয়ে অ্যাবস্ট্রাক্ট- ১১টি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত রিপোর্ট- ০২টি রয়েছে।
সর্বশেষ, ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করে গিয়েছেন। এমন সুনামধন্য যোগ্য ব্যক্তিত্ব সবার জন্য অনেক গর্বের।
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে
চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ