admin
প্রকাশিত: 11:41 AM, November 3, 2026
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম। গতকাল সোমবার বিকেলে সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের সার্বিক অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করলেও ক্রমাগত অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে। এ অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ফোরামের পক্ষ থেকে ২৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও সব রুটে সরাসরি বিমান পরিচালনা। সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, বিরতিহীন ট্রেন চালু এবং সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ। মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালু, অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে নৌঘাঁটি নির্মাণ। সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গার্লস ক্যাডেট কলেজ, হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন ও ‘আর্মড ফোসের্স মেডিকেল কলেজ’ স্থাপন। মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। সিলেটে গ্যাস ও তেল উত্তোলনের পর সব বিধি-নিষেধ প্রত্যাহার করে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ পুনরায় চালু এবং গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক শোধনাগার স্থাপন।
সিলেটকে আনুষ্ঠানিকভাবে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ এবং সিলেট বিভাগকে ‘পর্যটন অঞ্চল’ হিসেবে গেজেট প্রকাশ ও সিলেটে আন্তর্জাতিক মানের পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন। ৪টি জেলায় পৃথক ইপিজেড, শিল্পপার্ক ও ট্যুরিজম পার্ক স্থাপন। সুরমা, কুশিয়ারাসহ সিলেটের প্রধান নদীসমূহ খনন ও ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি। সিলেটি নাগরী লিপি ও ভাষাকে প্রাথমিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ। পরিবেশ ও বন পুলিশ বাহিনী এবং ডিসাস্টার প্রতিরক্ষা বাহিনী গঠন। সরকারি-আধাসরকারী অফিসে ৩য় ও ৪থ শ্রেণীর পদে স্থানীয়দের নিয়োগের বাধ্যবাধকতা করা। গণদাবী ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার অবহেলিত সিলেটের প্রতি ইনসাফ কায়েম করে এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে
চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ