admin
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ মাতা, আপসহীন নেত্রী দেশ-মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁরা কখনো কারো কাছে মাথানত করেননি। আমরা কারো দাসত্ব করব না, নিজেরাই এগিয়ে যাব। যারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পথ চলে, তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় ও টুকেরবাজারে গণসংযোগ, পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী আরো বলেন, দাসত্বের শৃঙ্খল আমাদের চিন্তাকে বন্দি করে রাখে, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমরা কোনো শক্তির করুনায় চলতে চাই না। আমাদের শক্তি হলো আমাদের ঐক্য, আর আমাদের লক্ষ্য হলো একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাবান ভবিষ্যৎ, উন্নয়নশীল দেশ গড়া। তিনিবলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি যতবার ক্ষমতায় গেছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়সহ সার্বিক উন্নয়ন হয়েছে। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। দেশ ও মানুষের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিল্লোর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামা ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলা সুহেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ৬নং দক্ষিণ রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা