admin
প্রকাশিত: 9:47 AM, February 7, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ আসনে জমিয়ত-বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমার জীবনে কোনো অভিলাষ নেই। জকিগঞ্জ-কানাইঘাটের কোনো দাবী নিয়ে আমার কাছে আসতে হবেনা। এই জনপদের প্রতিটি প্রয়োজন আমি আমার হাতের তালুর মতোই জ্ঞাত। আপনারা ভরসা করে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমার দ্বারা এই অঞ্চলের কোনো খেয়ানত হবে না। তিনি গতকাল শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জবাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। সন্ধ্যার আগ থেকেই আশপাশের গ্রাম থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা বাজারে আসতে শুরু করেন। মিছিলে রাজাগঞ্জ ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা সালেহ আহমদের সভাপতিত্বে এবং মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট–৫ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জনগণ যদি আমাকে খাদিম হিসেবে নির্বাচিত করেন তাহলে আমার দ্বারা আমানতের কোনো খেয়ানত হবে না, ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে আমার কোনো অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনে-মরণে মানুষের পাশে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে সেবা করবেন ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও জমিয়তের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে কানাইঘাট–জকিগঞ্জে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত