admin
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনা রীতিমতো উড়ছে। সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জিতেছে কাতালানরা। উড়তে থাকা বার্সার সামনে এখন আরও এক টুর্নামেন্টের ফাইনাল খেলার হাতছানি। স্প্যানিশ সুপার কাপের পর আরেক ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১১ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। এক মাস পর আরও এক টুর্নামেন্টের ফাইনালের দরজায় কড়া নাড়ছে বার্সা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে আলবেসেতের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করা বার্সেলোনার সামনে এখন এই টুর্নামেন্টের ৪৪তম ফাইনাল খেলার হাতছানি। দ্বিতীয় বিভাগের দল আলবেসেতের বিপক্ষে ৩৯ ও ৫৬ মিনিটে বার্সেলোনার গোল দুটি করেছেন লামিনে ইয়ামাল ও রোনালড আরাউহো। যেখানে ইয়ামালের গোলে অ্যাসিস্ট করেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং আর আরাউহোকে গোল করতে সহায়তা করেছেন রাশফোর্ড। শেষের দিকে (৮৭ মিনিটে) আলবেসেতে ডিফেন্ডার গোল করে শুধু ব্যবধানই কমাতে পেরেছেন। সেমি নিশ্চিতের পর বার্সা কোচ হ্যানসি ফ্লিক বলেন, ‘সেমিফাইনালে উঠেছি। তাতে আমরা ভীষণ খুশি। এই জয় আমাদের প্রাপ্য ছিল।’
এর আগে ৪৩ বার কোপা দেল রের ফাইনালে উঠে ৩২ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। সবশেষ ২০২৪-২৫ মৌসুমের কোপা দেল রের শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে। আর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ইএফএল কাপের দ্বিতীয় লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে একমাত্র গোলটি করেছেন আর্সেনাল ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের জয়ে ইএফএল কাপের ফাইনালের টিকিট কেটেছে আর্সেনাল। তাতে ৯ বার ইএফএল কাপের ফাইনালে উঠল আর্সেনাল। এর আগের আটবারের মধ্যে মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল গানার্সরা।
সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়
সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন
স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে সিলেটে রবিউল হাসান নামে দেড় বছর বয়সের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে
উত্তপ্ত কদমতলী শান্ত হলো সিসিকের হস্তক্ষেপে স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রæপের মধ্যে
রুবেল আহমদ: বাংলাদেশ ব্যাংক ও গোয়াইনঘাট উপজেলা তফসিলী ব্যাংকসমূহের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা ভিত্তিক কৃষি
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির