admin

প্রকাশিত: 4:51 PM, August 18, 2026

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধি দলের সাথে গতকাল মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউএই-তে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করছে এবং একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং ভিসা ট্রান্সফারে যে কড়াকড়ি তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার পূর্ণ অবগত। যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই সংকট দ্রুত নিরসনে কাজ চলছে। এ সময় ভিসা জটিলতা কাটাতে দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বন্ধ ভিসা দ্রুত চালু, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা, সন্তানদের শিক্ষা, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

উক্ত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র