admin
প্রকাশিত: 6:41 AM, October 28, 2026
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট জেলা বিএনপির বিতর্কিত নেতা ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে। একটি বিরোধপূর্ণ ভূমির চলমান ঝামেলাকে কেন্দ্র করে সরকারি এই আইন অমান্য করে পরিষদ প্রাঙ্গণে নিজ অনুগতদের নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ২৬ অক্টোবর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানকে তিনি নিজের ক্ষমতার দাপট ও ব্যক্তিগত বিরোধ মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ইউপি আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক সরকারি কম্পাউন্ড ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হলেও চেয়ারম্যান বদরুল সেই আইন স্পষ্ট লঙ্ঘন করেছেন।
শুধু সরকারি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘনই নয়, ৫ আগস্টের পর দেশে বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে, উক্ত সভা থেকে সংবাদমাধ্যমকে প্রচ্ছন্ন হুমকি ও বিষোদ্গার করে সেই প্রক্রিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এছাড়া ডলইপাড়া ‘এক্সেলসিউর রিসোর্ট’ কেন্দ্রিক বিবাদ নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। স্থানটি নিয়ে বিরোধ আওয়ামী শাসনামল থেকেই চলে আসছে। এমনকি গত ২৬ জুলাই সেখানে ঝামেলা হলে রাতে নিজেই উপস্থিত ছিলেন তিনি। সচেতন মহলের প্রশ্ন পূর্বে এই সংকট থাকলেও তখন কেন কার্যালয়ের ভেতরে এমন সভা করা হয়নি? আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনিয়ন কার্যালয়ে এমন বিতর্কিত সভার আয়োজন করে বিএনপিকে অযাচিতভাবে সমালোচনার মুখে ফেলা হয়েছে।
বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে সিলেট জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি অফিসের ভেতরের প্রাঙ্গণে এমন সভা কোনোভাবেই সমীচীন নয়। বর্তমানে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বিএনপির রাজনৈতিক খুঁত খোঁজার চেষ্টায় রয়েছে। কিছু নেতার এমন ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য পুরো দল আজ বিতর্কিত ও প্রশ্নের মুখে পড়ছে।
তিনি আরও মন্তব্য করেন, বিবাদ মেটাতে চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে পরিষদে নিরপেক্ষ সালিশি বৈঠক করতে পারতেন, কিংবা ব্যক্তিগত প্রতিবাদ প্রকাশ করতে চাইলে তা নিজ বাসভবনে আয়োজন করতে পারতেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহারের মাধ্যমে দল ও স্থানীয় প্রশাসনকে বিতর্কিত করেছেন তিনি।
বর্তমানে এই ঘটনা ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও তোলপাড় চলছে। জনসেবামূলক প্রতিষ্ঠানকে ব্যক্তিগত কাজে ব্যবহারের প্রতিকারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে