admin
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আজ ১ মার্চ। বাঙালির শৃঙ্খলমুক্তির আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। রক্তঝরা ও গৌরবদীপ্ত ‘অগ্নিঝরা মার্চ’ মাসের প্রথম দিন আজ। একাত্তরের এই দিনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান।
১৯৭১ সালের এই দিনে যখন ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান ও বিশ্ব একাদশের ক্রিকেট খেলা চলছিল, ঠিক তখনই রেডিওতে অধিবেশন স্থগিতের খবর আসে। মুহূর্তেই খেলার মাঠ থেকে শুরু করে রাজপথ সবই পরিণত হয় প্রতিবাদী মিছিলে। ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ এই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।
সেদিন এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতাল কর্মসূচি প্রদান করা হয়। মূলত ১ মার্চের সেই উত্তাল পরিস্থিতিই চূড়ান্তভাবে স্বাধীনতার দিকে ধাবিত করে সাত কোটি বাঙালিকে। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চের কালরাত এবং ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা।
মার্চ মাস মানেই বাঙালির কাছে একাধারে শোক, সংগ্রাম ও গৌরবের প্রতীক। এই মাসেই আমরা হারিয়েছি অগণিত প্রাণ, আবার এই মাসেই পেয়েছি আত্মপরিচয়ের অধিকার। আজ থেকে মাসব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করবে সেই উত্তাল দিনগুলোকে। রাজধানীসহ দেশের প্রতিটি প্রান্তে আজ উড়বে লাল-সবুজের পতাকা, উচ্চারিত হবে মুক্তির অবিনাশী গান। অগ্নিঝরা মার্চের এই প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা সেই সব বীর সন্তানদের প্রতি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে