admin

প্রকাশিত: 4:10 PM, February 1, 2026

এই উৎসব বাঙালি ঐতিহ্যের হারানো স্বাদকে ফিরিয়ে আনল

এই উৎসব বাঙালি ঐতিহ্যের হারানো স্বাদকে ফিরিয়ে আনল

পিঠার ঘ্রাণে মুখরিত প্রাঙ্গণ, গ্রামবাংলার রঙে সাজানো মাঠ আর দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সিলেটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসব যেন শুধু একটি মেলা নয়বরং বাঙালির আবহমান সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের এক আবেগঘন পুনর্মিলন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেন, পিঠা উৎসব আমাদের আবহমান সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য। সময়ের স্রোতে সেই পিঠা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। আজকের এই আয়োজন সেই হারিয়ে যাওয়া স্বাদ আর মায়ের হাতের পরশকে আবার আমাদের সামনে ফিরিয়ে এনেছে।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুত জ্যোতি চক্রবর্তী, যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী আবদুর রব মল্লিক, উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।

এবারের পিঠা মেলায় মোট ৫৩টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা স্বাদের পিঠা নিয়ে হাজির হন সিলেটের নারী উদ্যোক্তারা। তাদের হাতের ছোঁয়ায় ঐতিহ্যবাহী পিঠা পেয়েছে নতুন স্বাদ, নতুন রূপ আর নতুন পরিচয়। পিঠার স্বাদে, সংস্কৃতির আবেশে আর নারীদের উদ্যোক্তা শক্তিতে—সিলেটের এই পিঠা উৎসব প্রমাণ করেছে, ঐতিহ্য কখনো হারিয়ে যায় না; শুধু যত্ন আর ভালোবাসার স্পর্শ পেলেই তা আবার ফিরে আসে নতুন উজ্জ্বলতায়।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী লিনু,রেহানা ফারুক শিরিন,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, আসমাউল হাসনা খানম,তাহমিনা হাসান,গাজী জিনাত আফজা ও শাহানা আক্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে