admin
প্রকাশিত: 6:44 PM, August 13, 2026
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার থেকে খাদিমপুর—পুরো এলাকা এখন উৎসবমুখর। প্রবাসীদের অসামান্য অবদান ও সম্মিলিত অর্থায়নে গড়ে উঠতে যাওয়া ২৫০ শয্যাবিশিষ্ট বহুল কাঙ্ক্ষিত ‘এনআরবি হাসপাতাল ও মেডিকেল কলেজ’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে এই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাদিমপুরস্থ হাসপাতাল প্রকল্প এলাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানকে সামনে রেখে গোয়ালা বাজার থেকে খাদিমপুর সড়কজুড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। রঙিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সেজেছে পুরো এলাকা।
আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও হুমায়ুন কবির
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের উপস্থিতিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এছাড়া এই মেগা প্রকল্প বাস্তবায়নে প্রবাসী সংগঠক ও সমাজসেবক লুৎফুর রহমানসহ সংশ্লিষ্ট উদ্যোক্তা, সমাজসেবী ও গুণীজনদের অবদানও বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।
বিশেষ করে হুমায়ুন কবিরের নিজ এলাকায় ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে স্থানীয়রা দেখছেন দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের সূচনা হিসেবে।
স্বাস্থ্যসেবায় খুলবে নতুন দিগন্ত
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, এনআরবি হাসপাতাল ও মেডিকেল কলেজ একটি অলাভজনক ও মানবকল্যাণমুখী স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। মানুষের আর্থিক সক্ষমতার চেয়ে চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়াই হবে প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
হাসপাতালটি চালু হলে ওসমানীনগরসহ আশপাশের এলাকার সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। গুরুতর রোগের চিকিৎসার জন্য দূরের শহরে ছুটে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
একই সঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজকে কেন্দ্র করে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের স্বপ্নে গড়ে উঠছে মানবকল্যাণের প্রতিষ্ঠান
প্রবাসীদের অর্জিত অর্থ দেশের মানুষের কল্যাণে বিনিয়োগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এনআরবি হাসপাতাল প্রকল্পকে। দীর্ঘদিন ধরে প্রবাসীদের উদ্যোগে সিলেট অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও ২৫০ শয্যার এই হাসপাতাল ও মেডিকেল কলেজকে বড় পরিসরের একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।
খাদিমপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের এই আয়োজন তাই শুধু একটি ভবনের নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিকতা নয়; বরং ওসমানীনগরের মানুষের কাছে এটি উন্নত স্বাস্থ্যসেবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের দিন।
স্বপ্নের পথে ওসমানীনগর
স্থানীয়দের প্রত্যাশা, প্রবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোক্তাদের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকনির্দেশনায় দ্রুত বাস্তবায়িত হবে ২৫০ শয্যাবিশিষ্ট এনআরবি হাসপাতাল ও মেডিকেল কলেজ।
খাদিমপুরের এই প্রকল্প সাইট ইতোমধ্যেই পুরো ওসমানীনগরের মানুষের কাছে হয়ে উঠেছে নতুন স্বপ্নের প্রতীক। স্থানীয়দের বিশ্বাস, হাসপাতালটি বাস্তবায়িত হলে শুধু চিকিৎসাসেবার ক্ষেত্রেই নয়—শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল