admin

প্রকাশিত: 10:32 AM, September 15, 2026

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল আপন প্যালেসে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান ইউনিট, সিলেট এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে জজও কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের শ্রোতাদের জন্য দ্রুত নিয়মিত বাংলা অনুষ্ঠান সম্প্রচারের জোর দাবি জানানো হয়েছে।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান ইউনিটের সভাপতি মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সার্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলমঅনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জজও-এর ইতিহাস ও দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ও ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেন নাদিম, সাবেক মহিলা কমিশনার মোছা. সাজেদা বেগম এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও উন্নয়ন সংস্থা ‘সুবাস’-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের চাকরির খবরের সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নিউজ বাংলা ডট নিউজের সম্পাদক খায়রুল আলম সুমন, সার্ক বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, শাহপরান ইউনিটের উপদেষ্টা মো. আব্দুছ ছবুর চৌধুরী, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আফজল চৌধুরী, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, রায়হান আহমদ এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ।

সর্বশেষ সংবাদ

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা

কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার