admin
প্রকাশিত: 5:35 PM, October 30, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদের এক দ্বিপাক্ষিক বিজনেস নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর আনন্দ টাওয়ারস্থ এসএমসিসিআই-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআই-এর সভাপতি খায়রুল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম।
দ্বিপাক্ষিক এ সভায় পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সিলেটের স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফর ও মতবিনিময় সভা সিলেটের ব্যবসায়ী সমাজ এবং যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়িক মহলের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ভবিষ্যতে যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গ্রহণের পথ সুগম করবে। একই সাথে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে নতুন করে তুলে ধরতে সহায়ক হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ এবং লন্ডন প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তা আখতারুজ্জামান ও আব্দুল মুমিন।
এসএমসিসিআই-এর পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, পরিচালক মো. ফারুক আহমদ, রাজীব ভৌমিক, মো. কাপ্তান হোসেন, মো. ফারুক আহমদ, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ আনিসসহ চেম্বারের অন্যান্য পরিচালকমণ্ডলী।
মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল
বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী