admin
প্রকাশিত: 5:27 PM, October 30, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), সিটি কর্পোরেশন ও পরিবহন মালিক সমিতির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।
সভায় আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের কারণে সম্ভাব্য যানজট নিরসন এবং সংশ্লিষ্ট এলাকার বাস ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নগরীর সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার দীর্ঘস্থায়ী উন্নয়নে পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।
মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল
বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী