admin

প্রকাশিত: 2:22 PM, August 19, 2026

ওসমানীনগরে ফাটলধরা হস্তান্তরিত না হওয়া ভবনে পাঠদান

ওসমানীনগরে ফাটলধরা হস্তান্তরিত না হওয়া ভবনে পাঠদান

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি হস্তান্তরিত না হওয়া (রিসিভ না হওয়া) ও ফাটলধরা ভবনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান চলছে। ২০১৭ সালে ভবনটির অনুমতি দেওয়া হলেও ২০২৬ সালেও কাজের ত্রুটির কারণে তা আনুষ্ঠানিকভাবে রিসিভ করা হয়নি। গতকাল মঙ্গলবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শনে ছাদে পানি জমে থাকা এবং ভেতরের ও পেছনের অংশে ফাটলসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। আগামী ২২ আগস্ট ভবনটি রিসিভ করার বিষয়ে বৈঠকের কথা রয়েছে। তবে পর্যাপ্ত কারিগরি যাচাই ছাড়া এটি রিসিভ করা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।

ভবনটি আনুষ্ঠানিকভাবে রিসিভ না হওয়া সত্ত্বেও পাঠদানের অনুমতির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার স্পষ্ট কিছু না বলে জানান, “বিষয়টি গভর্নিং বডি জানেন।”

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ ভবনে পাঠদানের বিষয়টি তিনি জানতেন না। এছাড়া, পরিদর্শনের পর উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদার শামীম আহমেদকে একসঙ্গে যাতায়াত করতে দেখা গেছে। বক্তব্যের জন্য ইউএনও মুনমুন নাহার আশার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ভবনটি ব্যবহারের জন্য কারিগরি ছাড়পত্র প্রকাশ করতে হবে এবং ২০১৭ সাল থেকে কাজের দীর্ঘসূত্রতা ও গাফিলতির তদন্ত করতে হবে।


সর্বশেষ সংবাদ

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল