admin
প্রকাশিত: 4:33 PM, November 2, 2026
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলাটিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল।
গতকাল রবিবার সিলেটে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক উপাদান সংক্রান্ত মামলায় (নম্বর: ৩৬/১৫) সব আসামিকে খালাসের এই রায় প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন খালাসের বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট মহানগরের জালালাবাদ থানা-পুলিশের দায়ের করা এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দুটি ভাগে দাখিল করা হয়েছিল। এর আগে দণ্ডবিধি অংশের মামলায় গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন সব আসামিকে খালাস দেন। গতকাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বিস্ফোরক অংশের মামলা থেকেও সবাই খালাস পাওয়ায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।
রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদসহ অন্য আসামিরা।
মামলায় খালাস পাওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান এবং সহ-সভাপতি আব্দুল হাফিজ রানা ও খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল বের করে। ওই মিছিল থেকে তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা চালানো হয়েছেÑএমন অভিযোগ এনে জালালাবাদ থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিল।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল