admin
প্রকাশিত: 4:29 PM, November 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। গতকাল রবিবার ভোরে ও সকালে বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১ নভেম্বর আনুমানিক সকাল ৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। দলসিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ি নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন আনুমানিক সকাল ৮:০০ ঘটিকায় সুরাইঘাট বিওপির অপর একটি টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩,৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১টি সিএনজি/অটো রিক্সা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।
উভয় অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল