admin
প্রকাশিত: 4:35 PM, October 5, 2026
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ছাতক প্রতিনিধি:
জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু ও নারী নির্যাতনের মতো নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপের পাশাপাশি জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। গতকাল রবিবার ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আল জালাল মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও মো. মহিউদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমান সময়ে অনলাইন প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের একটি অংশ ডিজিটাল জুয়া ও নেশায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাইসহ নানা ধরনের সামাজিক অপরাধ বেড়ে চলেছে।” নতুন প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবারের সচেতনতা জরুরি। রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে মনোনিবেশ করানোর বিষয়ে পরিবার ও সমাজকে তদারকি করতে হবে।”
আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন।
সভায় মাদ্রাসার নাযিম মাওলানা ফখরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য, অভিভাবকদের পক্ষে মাওলানা আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থিতিতে ছিলেন এলাকার স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকমণ্ডলী।
আলোচনা সভা শেষে আল জালাল মহিলা মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মাঝে ছাতা এবং ৬০০ জন ছাত্রীর হাতে কলম তুলে দেওয়া হয়।
পরবর্তীতে প্রধান অতিথি ১০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভবন মেরামত ও সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। একই সাথে ইউপি ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,
বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।