admin
প্রকাশিত: 3:46 PM, February 1, 2026
বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আব্দুল গফ্ফার দত্তচৌধুরীর উনষাটতম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী সারদা হলে মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কবি আবদুল গফফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদ। প্রথমপর্ব বেলা এগারোটায় নগরীর সুরমা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি সংলগ্ন সারদা স্মৃতি ভবনে কবির রচিত গানের প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিশুকিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিকাল চারটায় শিশু-কিশোরদের মনোমুগ্ধকর গান পরিবেশনা উপস্থিত দর্শক উপভোগ করেন।
সন্ধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ, লোকগবেষক কবি আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নাট্যশিল্পী ও অনুষ্ঠান ঘোষিকা অনামিকা চন্দের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লিটলম্যাগ ভাস্কর সম্পাদনা সহযোগী কবি নিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিপুত্র বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সভাপতি আলী মোসতাফা চৌধুরী, বিশিষ্ট কবি গবেষক এ. কে. শেরাম, লেখক অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, কবি গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীন, লিটলম্যাগ ভাস্কর সম্পাদক কবি পুলিন রায় এবং লিটলম্যাগ অগ্নিশিখা সম্পাদক কবি সুমন বনিক। বক্তারা কবির জীবনাদর্শ ও রচনা শৈলী নিয়ে স্মৃতি চারণ করেন। সভায় বক্তার কবি আবদুল গফফার দত্তচৌধুরীর রচনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবী বলে উল্লেখ করেন।
আবদুল গফফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানমালায় কবির লেখা গান পরিবেশন করেন আফরোজা বিথী, মিতালী চক্রবর্তী, সুকোমল সেন ও হিমাংশু বিশ্বাস। গানের সাথে ধামাইল পরিবেশন করেন কবি মাহবুব হোসেন নওশাদ, সাংবাদিক এমরান ফয়সল, সাংবাদিক শরীফ গাজী, কবি শহিদুল ইসলাম, শিল্পী রাজন চক্রবর্তী, মো: কামাল হোসেন প্রমুখ। কবির গানগুলোর সুরারোপ করেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস ও সংগীতের প্রশিক্ষণ দেন নজরুল সংগীতশিল্পী সুকোমল সেন। সকালে অনুষ্ঠেয় সংগীত প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করে সানজিদাহ আরাবি, দ্বিতীয় দেবদৃতা ভট্টাচার্য ও তৃতীয় স্থান অধিকার করে সুস্মিতা দত্ত।
খ বিভাগে প্রথম স্থান অধিকার করে তাসফিয়া তাসনিম হক, দ্বিতীয় সূর্য্য চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে স্বস্তিকা মল্লিক। সাংস্কৃতিক আয়োজনে শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদে মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত ছিলেন কবি সুমিতা দত্ত, উৎস প্রকাশনীর কর্ণধার মোস্তফা সেলিম, সংস্কৃতিকর্মী করবী দত্ত, নাট্যজন বাবুল আহমদ, গীতিকবি হরিপদ চন্দ, নাট্যকার মুনিরা সিরাজ রাজু, সাংবাদিক বিদ্যা রত্ন রায়, কবি মাসুদা সিদ্দিকা রুহী, সাংবাদিক পার্থ সারথী দাস, সাংবাদিক রেজাউল হক তুহিন প্রমূখ। বিজ্ঞপ্তি
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়